10

সাইবার হয়রানিতে করনীয়।

Outsourcing Line : 

সাইবার অপরাধ থেকে সচেতন হোন। প্রতিরোধ করুন। বাংলাদেশের  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার অপরাধ করে কেউ পার পাবে না। তাদেরকে অবশ্যই শাস্তির আওতায়  আনা হবে। বুধবার রাতে রেডিও স্বাধীন ৯২.৪ এফএমে ‘সাইবার ক্রাইম’ বিষয়ক এক  অনুষ্ঠানে তিনি এ কথা 
বলেন। তিনি আরও বলেন, উপযুক্ত 

প্রমাণ পেলে অবশ্যই  তাকে শাস্তির আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নারী স্বাস্থ্য ও নির্যাতন প্রতিরোধ বিষয়
এই অনুষ্ঠানটির নাম মায়া আপা কি বলে?। যা প্রচারিত হয় প্রতি বুধবার রাত
১১টা থেকে ১টা পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে পলক ফোনের মাধ্যমে শ্রোতাদের সাইবার
ক্রাইম বিষয়ক নানা প্রশ্নের সরাসরি উত্তর দেন। শ্রোতাদের এক প্রশ্নের
জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, সম্মানের ভয়ে নারীরা সাইবার অপরাধের বিষয়ে
কোনও অভিযোগ করেন না। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী অপরাধীর
বিরুদ্ধে ব্যবস্থা রাখার বিধান রয়েছে। সাইবার অপরাধ বিষয়ে সবাইকে সচেতন
থাকারও পরামর্শ দেন তিনি।
মায়া ডট কম ডট বিডি ও ব্র্যাকের সহযোগিতায় রেডিও স্বাধীনে আয়োজিত এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সঙ্গীত শিল্পী এলিটা করিম।


দেশের জনগণকে সাইবার হয়রানি থেকে সুরক্ষা দিতে গঠিত হয়েছে 'সাইবার
হেল্প লাইন'। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) গঠিত
সাইবার হেল্পলাইন দেখভাল করছে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি
বেসরকারি উন্নয়ন সংস্থা। কোনও ধরনের সাইবার অপরাধ সংঘটিত হলে বা সাইবার
হয়রানি হলে ০১৭৬৬৬৭৮৮৮৮ এই নম্বরে জানাতে বলা হয়েছে। সাইবার হয়রানি থেকে
সুরক্ষা পেতে এই হেল্পলাইন সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করে।
Share:

Language Translate

Online Marketplace

1. Café Press 2. Zazzle, 3. Bonanza, 4. Etsy, 5. Online Auction.com, 6. Overstock.com, 7. NewEgg, 8. Craigslist, 9. ebay, 10. Amazon

Blog Archive

categories

Powered by Blogger.